রাত ৯টা, কুমোরটুলি পার্কের ঠাকুর দেখে আহিরিটোলার দিকে এগোব, হঠাত মনে হল কে যেন আমার পাঞ্জাবির খুট ধরে টানছে | ঘাড় ঘুরিয়ে দেখি বছর দশ কি বারোর একটি বাচ্চা ছেলে ! রোগা, শীর্ণ, মাথাভরা কোকড়ানো চুল, আর অদ্ভুত ব্যাপার, চোখে একটা বড় চশমা !
“কাকু, ও কাকু .. একটা কাঠের পুতুল নাও না … নিজের হাতে বানানো … সারাদিনে মাত্র তিনটেই বিক্রি করতে পেরেছি … আর এক-দুটো বিক্রি করতে পারলেই, বাড়ি চলে যাব …আর পারছি না, খুব খিদে পেয়েছে |”
বুঝতেই পারলাম, শেখানো বুলি .. তবু কেন জানি না, ছেলেটার সঙ্গে দুটো কথা বলার ইচ্ছে জাগলো মনে |
“নাম কি ?”
“ফটিক”
“এই যে বলছিস নিজে হাতে বানানো, কে শেখালো তোকে কাঠের ওপর খোদাই করা ?”
“ওই যে গো, আমাদের NGO দিদিমনি আর শ্যামল মাস্টার ”
“বাবা ! থাকিস কোথায় ?” ফটিক নিরুত্তর …
“তা পড়াশোনা না করে সারাদিন পুতুল বিক্রি করিস ? বাপ মা কি করে ?”
“বাবা নেই … জানি না .. মা কাজ করে ”
আমি কিঞ্চিত বোকার মতোই জিজ্ঞেস করে ফেললাম “কাজ ! কি কাজ ?”
” আমার মা কে খুব সুন্দর দেখতে গো … সাজলে, লিপিস্টিক লাগালে, একদম বিদ্যা বালনের মত লাগে | তুমি এই বি-কে-পাল এভিনিউ ধরে গঙ্গাযমুনা বাড়ির নিচে গিয়ে আমার মা-এর নাম বললেই, যে কেউ মা-এর ঘর দেখিয়ে দেবে দোতলায় .. সন্ধেবেলায় মাকে পাবে ঘরে | ”
একটু থেমে ফটিক বলল ” ওই যা, মার নামটাই তো বলা হলো না তোমায় .. মার নাম দূর্গা | ”
এক দূর্গা মন্ডপ থেকে বেরিয়ে এসে আরেক দুর্গার ঠিকানা পেলাম …
এই দূর্গা দের শারদীয়ার আনন্দ নেই, বোধন নেই, বরণ নেই … আছে শুধু বিসর্জন !
So, all of you Bong Beauties, are you all set to dazzle this Durga Puja 2017? Durgotsav is not only for the young crowds, it’s the time when the “not-so-young” ravishing beauties come out to enjoy the celebration and in groups. However, time is not fair to us always and all our beautiful faces are subject to aging and that’s when our bid to save our youthful self-pushes us to expensive treatment and procedures! You can still look years younger without taking the extreme steps. There are modern techniques such as skin tightening which have come to our rescue.
Awesome illustration Tridib ?.. little Fatik looks just like my imagination ..your fingers did wonders ☺️
Thanks Anirban